Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
  • প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
  • নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
  • অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
  • শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণভোট সফল করতে যশোরে ইমাম সম্মেলন

ইমাম সমাজ সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য শক্তি : জেলা প্রশাসক
banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
গণভোট সফল করতে যশোরে ইমাম সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গণভোট সফল করতে যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে।

তিনি আরও বলেন, মসজিদের ইমামরা জুম্মার খুতবার মাধ্যমে গণভোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। তবে জনগণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু আয়োজন সম্ভব নয়।

ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে পারেন।
স্বাগত বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বলেন, গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল্লাহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে রয়েছে। গণভোট ২০২৬ সফল করতে ইমামদের সম্পৃক্ত করে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রমুখ। গণভোটের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়া, ইসলামিক সংগীত পরিবেশন করেন, প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম এবং শিশু শিল্পী শরীফ আমিন। সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করেন কামরুল ইসলাম ও ইমরান হোসেন।

ইমাম সম্মেলনে বক্তারা একযোগে বলেন, গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণভোটের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ

মে ১, ২০২৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.