বাংলার ভোর প্রতিবেদক:
চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছার লোকাল রুটের ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতেন। শামীম দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে যশোরের দিকে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। ফিলিং স্টেশনে পৌঁছে বাসটির সামনের গেইট দিয়ে নামতে গিয়ে পা-পিছলে পড়ে গেলে একই বাসের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।
চৌগাছা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিরোনাম:
- শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
- একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
- মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
- অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
- ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
- নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা