Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
  • যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
  • চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
  • ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
  • যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
  • দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
  • শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাকরি জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মত যশোরে নকলনবিশদের কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশনের আয়োজনে আজ বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

এ সময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি আলী আকবর, সদর উপজেলা সভাপতি শিমুল আক্তার, সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে।

কর্মসূচি থেকে নকলনবিশরা বলেন, যশোরের মত জেলায় একটি সরকারি অফিস মাত্র চারজন স্থায়ী কর্মচারী নিয়ে চলতে পারে না। আমরা জেলায় ৩৫০ থেকে ৪০০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোনো সরকারি বেতন ভাতা পাই না। সরকার দলিল গ্রহিতার কাছ থেকে ৬০ টাকা নিয়ে থাকে।

নকল নবিশদের জাতীয়করণ করা হলে পক্ষদ্বয়ের কাছ থেকে নেওয়া অর্থ দিয়েই বেতনÑভাতা দেওয়া সম্ভব। সরকারের অন্য কোন খাত থেকে কিম্বা সরকারের কোষাগার থেকে আমাদের বেতন দেওয়া লাগবে না। বিগত সরকারের সময়ে আমরা এসব দাবি জানালেও শুধু প্রতিশ্রুতি পেয়েছি।

সংসদেও বার বার বিষয়টি উত্থাপন হলেও আইনমন্ত্রী তা বাস্তবায়ন করেননি। জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোটের নকল নবিশদের জাতীয় করণ করা হলেও রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের জাতীয় করণ করা হয়নি।

যে কারণেই আমরা বৈষ্যমের শিকার হয়ে আসছি। আজ আমাদের এই কর্মসূচিতে যেতে হয়েছে। তাই অবিলম্বে নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা

মে ৩, ২০২৬

যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান

মে ৩, ২০২৬

চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.