Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত
  • ‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঞ্চল্যকর জুম্মান হত্যা : শীর্ষ সন্ত্রাসী রুবেল আটক

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলস্টেশনে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সদরের কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জুম্মান হত্যাকাণ্ড ছাড়াও একটি হত্যার চেষ্টা ও দুটি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আলোচিত সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেন। গ্রেফতার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে একদল সন্ত্রাসী জুম্মান (৩৪) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডটি যশোর শহরের জনবহুল একটি স্থানে ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব-৬ এর সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু করে। তবে খুনিরা আত্মগোপনে থাকায় জড়িত সবাইকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর ভিকটিমের ভাই ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামি রুবেলকে গ্রেফতারের পর আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

রুবেল আটক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ষার গান অনুষ্ঠিত

August 8, 2026

‘আনন্দ বাড়ি’ আয়োজিত চিত্র প্রদর্শী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

August 8, 2026

৬২০ শিশু-কিশোরের রঙ-তুলিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.