Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৬, ২০২৪

চাঞ্চল্যকর মিঠু হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার আড়পাড়ায় নৃশংসভাবে কুপিয়ে ও গলাকেটে মিঠু হত্যা মামলার অন্যতম আসামি বাপ্পি হোসেনকে (৩৫) মাগুরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার মধ্যরাত দেড়টার দিকে মাগুরার শালিখা উপজেলার কুয়াতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাপ্পি হোসেন আড়পাড়া গ্রামের খোকনের ছেলে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন র‌্যাব-৬ যশোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লা. লে. মো. রাসেল।

তিনি জানান, নিহত জাহাঙ্গীর আলম মিঠু (৩১) পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন। গত দুই বছর পূর্বে তিনি মালয়েশিয়া (প্রবাসী) থেকে নিজ বাড়িতে ফিরে এলাকায় টাইলস মিস্ত্রীর কাজ করতেন। গত ৯আগস্ট সন্ধ্যায় ভিকটিমকে যশোর সদরের আড়পাড়া এলাকার মো. সুমন (৩৩) (ভিকটিমের বন্ধু) নামে এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে চা খাওয়ার জন্য আড়পাড়া মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ভিকটিমের পরিবার তার আর খোঁজ পায় না এবং রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন রাতে সম্ভাব্য অনেক জায়গা খোঁজাখুজি করে কোথাও ভিকটিমের সন্ধান পাননি। অতঃপর পরেরদিন সকালে যশোর সদরের আড়পাড়া গ্রামের ভ্যান চালক মিলনের বাড়ির পাশে ফাঁকা জমিতে ভিকটিমের গলাকাটা মরদেহ এলাকাবাসী দেখতে পায়।

নিহতের পরিবার জানায়, এলাকায় বিভিন্ন কারণে ভিকটিমের সাথে মো. সুমন (৩৩) ও মো. বাপ্পি (৩৫) সহ বেশ কয়েকজনের পূর্ব থেকে শত্রুতা ছিল এবং এরই জেরে প্রতিশোধ নেওয়ার জন্য ঐদিন রাতে কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। ভিকটিমের বাবা মোদাচ্ছের আলী (৫৪) বাদী হয়ে এ বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতয়ালী থানার মামলা নং-১২/৭০৬ তারিখঃ ১২/০৮/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পরপরই র‌্যাব-৬, যশোরের একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান অব্যাহত রাখে। সেই তথ্য অনুযায়ী বাপ্পি হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার পরপরই সে নিজেকে আত্মগোপন করে এবং গ্রেফতার এড়াতে ঢাকায় গিয়ে কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। পরবর্তীতে ঢাকা থেকে মাগুরা জেলার শালিখা থানাধীন কুয়াতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপন রেখেছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.