Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
  • শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
  • সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু
  • শার্শায় জুয়ার আসর থেকে সরঞ্জাম, নগদ টাকাসহ আটক ২
  • ডুমুরিয়ায় দুর্যোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ
  • ভারতীয় নারী রেশমার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা, আদালতে সোপর্দ
  • ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩, ২০২৫

চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামি আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামি আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শহরের ষষ্ঠিতলা বুনোপাড়া এলাকায় আশরাফুল ইসলাম বিপুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান সাগরকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাজার থেকে বিপুলকে গ্রেপ্তার করা হয়। আটক বিপুল যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়ার আমির হোসেনের পালিত ছেলে।

যশোর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ষষ্ঠিতলাপাড়ার রিয়াজউদ্দিন বাপ্পির সাথে সুমাইয়া আক্তার নামে একজনের বিয়ে হয়। বিয়ের সাত মাসের মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় সুমাইয়া বাপ্পিকে তালাক দেন। এরপর সুমাইয়া বিয়ে করেন শেখহাটি এলাকার আক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বিপুলকে। বিয়ের পর থেকে আশরাফুল ইসলাম বিপুল ও সুমাইয়াকে নানাভাবে হুমকি দিতেন বাপ্পি। ফেসবুক মেসেঞ্জারে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা লিখতেন তিনি।

চলতি বছরের ১২ জুলাই বাপ্পি তার সহযোগীদের দিয়ে ফোন করিয়ে বিপুলকে ষষ্ঠিতলাপাড়ায় ডেকে পাঠান। ওই দিন রাত ৮টার দিকে বিপুল ষষ্ঠিতলা পূর্বপাড়া রোডের হুমায়ুন কবিরের বাড়ির সামনে পৌঁছালে বাপ্পি, তার সহযোগী মেহেদী হাসান সাগর, রুবেল, আব্দুর রব ও ইমন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিপুলকে। তারা পালিয়ে গেলে আশপাশের লোকজন বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথে বিপুল মারা যান।

এই ঘটনায় নিহতের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলার অন্যতম আসামি মেহেদী হাসান সাগর। বুধবার মেহেদী হাসান সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আসামি মামলা সাগর হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.