Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৫, ২০২৪

রাজগঞ্জ বাজারে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান আজ (সোমবার) রাজগঞ্জ বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এ দিন তিনি বাজারে আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার আমজাদ হোসেনের চায়ের দোকানে স্থানীয়দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী সামসুর রহমান খান এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে বোটারদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কুশলাদি বিনিময় করছেন। গতকাল তিনি রাজগঞ্জ বাজারের আমজাদ হোসেনের চায়ের দোকানসহ, তিনি প্রতিটি ওয়ার্ডে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে আশায় বুক বাঁধছেন।রাজগঞ্জ বাজারে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি এ সন্তান বলেন, জনসেবা করতে হলে পদ-পদবি লাগেনা। সেবা করতে শুধু মন লাগে। তারপরও পদ হলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়, তাই চেয়ারম্যান হয়ে মনের মতো কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমি চালুয়াহাটি ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গণঘাটলা করে দেয়াসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করবো। এছাড়া শীতবস্ত্র বিতরণসহ দরিদ্রদের নিয়মিত সেবা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যাব। এলাকার সবাই আমাকে অনেক ভালোবাসেন। সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। নেংগুড়াহাট মাধ্যমিক বিদ্যালয় লেখাপড়ায় ভালো ছাত্র ছিলেন তিনি। সরকারি চাকরি পেয়ে উপজেলা সেন্টারমেন্ট অফিসার হয়ে দায়িত্ব পালন করতেন। চাকরির অবসর আসার পর তিনি নিজ ইউনিয়নে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছি। এ বিষয়ে সামসুর রহমান খান বলেন, দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এক-সময় চালুয়াহাটি ইউনিয়নে হাতেগোনা আমরা কয়েকজন ছিলাম আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি। আশা করি আমার রাজনৈতিক অবদানের কথা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.