Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৫, ২০২৫

চিত্রা মডেল কলেজে আরো ৩ লাখ টাকা দিলেন রোস্তম মোল্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
চিত্রা মডেল কলেজে আরো ৩ লাখ টাকা দিলেন রোস্তম মোল্যা
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন করে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার।

এ সময় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস. ফাজিল (স্নাতক) মাদরাসা ও যশোর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোশারেফ হোসেন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, রোস্তম আলী ও আতর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জুলাই শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজে ৫ লাখ টাকা অনুদান দেন। এছাড়া, ৭ লাখ টাকা অনুদান দেন তার ভাইপো প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আকতার। কলেজ প্রতিষ্ঠার ২২ বছরে যেটি ছিলো সবচেয়ে বড় অনুদান।

সভা শেষে আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চিত্রা মডেল কলেজ রোস্তম মোল্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.