Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুড়ামনকাটিতে আ.লীগের ঈদ পুনির্মিলনী অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি কাজী নাবিল আহমেদ।

অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগসহ সর্ব খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে দেশে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খয়রত হোসেন, মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিকলীগের সভাপতি জবেদ আলী, রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, সদর উপজেলা যুব মহিলালীগ নেত্রী ও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান।

অপরদিকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইউনিয়নের সাধারণ মানুষের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হাসান মিন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.