Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
  • মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
  • প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

চোরাই ইজিবাইক কেনাবেচা দ্বন্দ্বে নারী ছুরিকাহত ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৫No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
চোরাই ইজিবাইক কেনাবেচা দ্বন্দ্বে নারী ছুরিকাহত ঘটনায় মামলা
এ আই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় গণপিটুনির শিকার অভিযুক্ত গ্রাম পুলিশের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের হৃদয় হোসেন রিপন। মামলার একমাত্র আসামি আটক জিন্নাত আলী মণ্ডলগাতী গ্রামের বাসিন্দা এবং আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

আরও পড়ুন .. ..

মামলায় হৃদয় উল্লেখ করেন, তিনি ইজিবাইক চালক। গত ১৯ নভেম্বর সকালে জিন্নাত আলী তার ইজিবাইক ভাড়া নিয়ে শংকরপুর বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা হন। এ সময় জিন্নাত পানির সঙ্গে কৌশলে চেতনানাশক খাইয়ে দেন হৃদয়কে।

পরে ইজিবাইকটি চুরি করে নিয়ে যান জিন্নাত। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করেন। খোঁজখবর নিয়ে জিন্নাতের সন্ধান পান হৃদয়। একপর্যায়ে জিন্নাত স্বীকার করেন ৯০ হাজার টাকায় ইজিবাইকটি নড়াইলে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে টাকা ফেরত দেয়ার অঙ্গীকারও করেন তিনি। মঙ্গলবার সকালে পুলেরহাট বাজারে জিন্নাতকে দেখে হৃদয়ের বাবা পাওনা টাকা চাইলে জিন্নাত বলেন তিনি টাকা দেবেন না। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হৃদয়ের বাবা লিটন হোসেনকে মারধর করেন জিন্নাত। এ সময় তার মা সোনিয়া বাধা দিতে এলে জিন্নাত তার কাছে থাকা চাকু দিয়ে তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা জিন্নাতকে ধরে গণপিটুনি দেন। হৃদয়ের বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গণপিটুনির শিকার জিন্নাতও হাসপাতালে ভর্তি হন। রাতে হৃদয় মামলা করেন। পুলিশ হাসপাতাল থেকে জিন্নাতকে আটক করে। বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইজিবাইক কেনাবেচা চোরাই ছুরিকাহত নারী মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতাল তত্বাবধায়কের পিতার ইন্তেকাল

এপ্রিল ৫, ২০২৬

বেনাপোল স্থল বন্দরর নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত

মার্চ ১৮, ২০২৬

সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.