চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় চাঁদাবাজি মামলায় শাহিন হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ(শনিবার) দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়গোবিন্দপুর বাঁওড় ইজারা নেয়ার পর থেকে মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও চাঁদা দাবি করে আসছিল এই শাহিন। এরপর গতকাল দুপুরের দিকে বাঁওড়ে জেলেরা মাছ ধরতে গেলে শাহিন মাছ ধরতে বাধা দেয় ও চাঁদা দাবি করে। এ সময় জেলেরা থানা পুলিশকে খবর দেয় এবং মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হামিদ আলী বাদী হয়ে থানায় চাঁদাবাজি মামলা করেন। মামলার পর থানার এসআই তানিম হাসান সঙ্গীয় ফোর্সসহ লস্করপুর মোড় থেকে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে চাঁদাবাজির দণ্ডবিধি ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৫০৪ ধারায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !