Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচারে অভিযোগে

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচারে অভিযোগে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের ঝাউতলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আলী কদরের ভাইয়ের ছেলে জহুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি বলেন, ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়। এ সময় বলেন, গত ১২ ডিসেম্বর দুপুরে পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়ার মাঠে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাস ও আব্দুস সালাম উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দুই পক্ষেরই সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দুই পক্ষের অভিযোগে থানায় পৃথক মামলা দায়ের করে। ইউপি সদস্য আলী কদরের নিকট অবৈধ পিস্তল রাখা আছে, তা সম্পূর্ণ বানোয়াট। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন থাকলেও একটি পক্ষ আলী কদরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহিন তথ্য প্রচার করেছে।

সংবাদ সম্মেলনে আরো বলেন, ঘটনার দিন মারামারির সময় আলী কদর বিশ্বাস প্রকাশ্যে অস্ত্র বের করে আবার সরিয়ে ফেলেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করেন তার পরিবারের লোকজন। আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়া হয়েছে। এসব মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামসুর রহমান, জুলফিকার, জামাত আলী, আক্তারুলজ্জামান বলু, জসিম উদ্দিন, শামসুর রহমান, বাবর আলী, রোমেনা বেগম, সালমা বেগম, সাগরিকা প্রমুখ। এ সময় উভয় পক্ষের লোকজন উপস্থিত থাকার কারণে এক পর্যায়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.