Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সড়কে বিলীন মেয়ের বাড়ি যাওয়ার স্বপ্ন
  • আমাদের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড কৃষি : এমপি আলী আসগার
  • বিচার বিভাগ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চাই : যশোরে আইনমন্ত্রী
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় এবারও মেলার টাকা ভাগবাটোয়ারার আয়োজন!

বঞ্চিত পীর বলুহ দেওয়ান মাজার কর্তৃপক্ষ
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতীক চৌধুরী
যশোরে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কপোতাক্ষ তীরবর্তী হাজরাখানা গ্রামে ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান (র.) রওজা শরীফের মাজার ঘিরে প্রতিবছর বসে জমজমাট মেলা। মেলায় অংশ নেয়া স্টল থেকে আদায় করা হয় লাখ লাখ টাকার খাজনা। সেই টাকা প্রতিবছর ভাগবাটোয়ারা করে নেন মেলা পরিচালনা কমিটির নেতারা। বঞ্চিত হয় মাজার কর্তৃপক্ষ। এবারও একইভাবে মেলায় আদায় করা টাকা ভাগাবাটোয়ারার আয়োজন করেছে মেলা পরিচালনা কমিটি। যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১০দিনব্যাপি পীর বলুহ দেওয়ানের মেলা। মেলায় আদায় করা উদ্বৃত্ত টাকা মাজারের উন্নয়নে ব্যয় করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর ভাদ্রমাসের শেষ মঙ্গলবার যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামে পীর বলুহ দেওয়ানের ওরশ হয়। ওরশ উপলক্ষে এক থেকে দুই সপ্তাহ ধরে চলে গ্রামীণ মেলার আয়োজন। এতে শত শত স্টল বসে। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষের সমাগম ঘটে মেলায়। পীর বলুহ দেওয়ানের মাজার ব্যবস্থাপনার জন্য একটি নিয়মিত কমিটি রয়েছে। এই কমিটি সারাবছর তদারকি করে। আর প্রতিবছর ওরশ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এই মেলা পরিচালনার জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তারাই কমিটির শীর্ষ পদে বসেন। সর্বশেষ গত দুই বছর মেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহিনুর রহমান শাহীন। এবার রাজনীতির পালাবদলে মেলার দায়িত্বে বিএনপির নেতাকর্মীরা। প্রতিবছর মেলা পরিচালনা কমিটি স্টল থেকে আদায় করে হয় লাখ লাখ টাকা। সেই টাকার একটি অংশ বিভিন্নখাতে খরচ দেখানো হয়। উদ্বৃত্ত বাকি টাকা ভাগবাটোয়ারা করেন কমিটির সদস্য, রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালী মহল। মেলায় লাখ লাখ টাকা আদায় করা হলেও মাজার কর্তৃপক্ষের ফান্ডে জমা হয়না বলেও অভিযোগ রয়েছে।
হাজরাখানা গ্রামের একাধিক বাসিন্দা বলেন, ওরশ উপলক্ষে মেলা হলেও মেলা ও মাজার কমিটি সম্পূর্ণ আলাদা। মেলায় মাজার কমিটির কোন কর্তৃত্ব নেই। মাজারে ভক্তদের দান করা টাকাই শুধু সেখানে জমা হয়। আর ব্যক্তিমালিকানা জমিতে মেলা বসে। এজন্য সেখানকার আয়ের টাকা খরচ বাদে ভাগবাটোয়ার করে মেলা পরিচালনা কমিটি। এভাবেই চলে আসছে বছরের পর পর। যে দল যখন ক্ষমতায় থাকে, তারাই মেলা নিয়ন্ত্রণ করে। ব্যক্তি মালিকানার জমিতে মেলা বসায় সরকারিভাবে ইজারা দেয়ার সুযোগ নেই।
এ বিষয়ে পীর বলুহ দেওয়ান (র.) রওজা শরীফের খাদেম জয়নাল শাহ বলেন, আমরা মেলায় কোন টাকা কালেকশন করি না। ভক্তদের দানের টাকা ও সম্পদ ফান্ডে জমা হয়। গত দুই বছরে মেলা পরিচালনা কমিটি মাজারের উন্নয়নে মাত্র ১৫ হাজার টাকা দিয়েছে। অথচ মেলার নামে লাখ লাখ টাকা কালেকশন করা হয়। পীর বলুহ দেওয়ানের নামে মেলা হলেও আমরা বঞ্চিত হচ্ছি। গত দুই বছর মেলা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান শাহিনুর রহমান। এবার নতুন কমিটি হয়েছে। বিএনপির নেতারা কমিটিতে আছে। যারাই মেলা পরিচালনা কমিটিতে আসে, তারাই মেলার টাকা ভাগবাটোয়ারা করে খায়। আর বদনাম হয় আমাদের।
এ বিষয়ে বলুহ মেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, এবার ১০ দিনের মেলার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। মাজার কমিটি ও মেলা কমিটি আলাদা। মেলায় আদায় করা খাজনার টাকা জমির মালিককে ভাড়া, স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশ সদস্যদের সম্মানি বাবদ খরচ করা হয়। উদ্বৃত্ত বাকি টাকা এলাকার উন্নয়নে ব্যয় করা হয়। এভাবেই চলে আসছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সড়কে বিলীন মেয়ের বাড়ি যাওয়ার স্বপ্ন

এপ্রিল ২৪, ২০২৬

আমাদের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড কৃষি : এমপি আলী আসগার

এপ্রিল ২৪, ২০২৬

বিচার বিভাগ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চাই : যশোরে আইনমন্ত্রী

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.