Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় জামায়াতের ফুড প্যাকেট বিতরণ

banglarbhoreBy banglarbhoreMarch 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা থানার উদ্যোগে রমজান উপলক্ষে ফুডপ্যাক বিতরণ করা হয়।


ফুড প্যাক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা -ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।


সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা  করেন বিশিষ্ট চিকিৎসক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বায়তুল মাল সম্পাদক ইমদাদুল হক, চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডাক্তার জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ চৌগাছা উপজেলার  বিভিন্ন স্তরের জনশক্তি এবং সুবিধা বঞ্চিত ভাই এবং বোনেরা।


সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সুবিধা বঞ্চিতদের মধ্যে ফুড প্যাকেট বিতরণ করেন।


প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, চিনি ১ কেজি,  গুড়া দুধ ১ প্যাকেট,  সেমায় ১ প্যাকেট ও  ১ কেজি করে মুশুর ডাল দেয়া হয়।


এর আগে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম  ও উপজেলা কমিশনার (ভূমি) তাস্মিন জাহানের দপ্তরে গিয়ে মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী চৌগাছা উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌগাছায় জামায়াতের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.