Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় তিন শতাধিক সনাতনী নারীকে জামায়াতের শাড়ি উপহার

banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা
যশোরের চৌগাছায় জামায়াত ইসলামের উদ্যোগে ৩ শতাধিক সনাতন ধর্মী নারীকে শাড়ি প্রদান করা হয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই শাড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৫টায় চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র।

জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক নারীকে একটি করে শাড়ি প্রদান করা হয়।
সভায় জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন, আমরা এই শাড়ি আপনাদের কোন অনুদান হিসেবে দিচ্ছিনা। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে জনগণ যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয় ভাবেও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল বলেন, আমরা জামায়াতে ইসলামীর এই আয়োজনে অভিভুত হয়েছি। গতবছর তারা অল্প কিছু শাড়ি দিয়েছিলো। এবার যে এত বড় আয়োজন করেছে আমরা সত্যিই অভিভুত হয়েছি। আমরা আশীর্বাদ করি আগামীতে তারা এই আয়োজন আরও বেশি করে করতে পারুক। তারা আরও বলেন গত বছর ৫ আগস্টের পর চৌগাছাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা যেভাবে আমাদের পাশে দাড়িয়েছে, সেভাবেই ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

চৌগাছা জামায়াত শাড়ি উপহার সনাতন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.