Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ধানমাড়াই মেশিন চাপায় গৃহবধূর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreFebruary 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
যশোরের চৌগাছায় ভাইয়ের ফুকো মেশিনের (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ধানমাড়াই মেশিন) নিচে চাপা পড়ে নাছরিন আক্তার আঁখি (৪৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত ইউসূফ আলীর মেয়ে ও মাকাপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। আজ (সোমবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবীপুর-নারায়ণপুর সড়কের বকসীপুর ত্রিমাথা বটতলায় (আরকে ব্রিকসের সামনে) এ ঘটনা ঘটে।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, নাছরিন স্বামী-সন্তানসহ বর্তমানে নারায়ণপুরে বাবার বাড়িতে থাকেন, তার স্বামী চৌগাছা শহরে চায়ের দোকানী। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দেবীপুর বাজার থেকে নারায়ণপুরে বাড়িতে যাচ্ছিলেন তিনি। তবে পথে কোন যানবাহন না থাকায় হেটেই রওনা দেন। কিছুদূর যাওয়ার পর দেখতে পান তার মামাতো ভাই নারায়ণপুর গ্রামের জামির হোসেন স্থানীয়ভাবে ইঞ্জিন দিয়ে তৈরি ধানমাড়াই করা মেশিন (ফুকো মেশিন) চালিয়ে বাড়ি যাচ্ছেন। তখন নাছরিন ভাইকে অনুরোধ করেন তাকে ওই গাড়িতে করে নিয়ে যেতে। প্রথমে জামির তাকে গাড়িতে নিতে অস্বীকার করেন। নাছরিনের বারবার অনুরোধে একপর্যায়ে মেশিন গাড়ির টুলবক্সে বোনকে বসিয়ে নারায়ণপুরের দিকে রওনা দেন। কয়েকশ’ ফুট যেতেই স্থানীয় আরকে ব্রিকসের সামনে বকসীপুর তিনরাস্তার মোড় বটতলায় পৌঁছালে গাড়ি থেকে অসাবধানতায় পড়ে যান নাছরিন। এ সময় ধান মাড়াই মেশিন গাড়িটির চাকা নাছরিনের মুখের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাছরিনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা থানার উপ-পরিদর্শক মো. জাফর আহম্মেদ নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেন। এসময় হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা ৭টা) উপ-পরিদর্শক জাফর আহাম্মেদ বলেন, লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.