Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৩, ২০২৪

ছেলে বৌমার ঝগড়া মেটাতে গিয়ে প্রাণ গেল মায়ের

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা
আজ (মঙ্গলবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া গ্রামে ছেলে এবং বৌমার ঝগড়া মেটাতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে মা রাইমা খাতুন (৬২) মারা গেছেন। তিনি ওই গ্রামের মো. আব্দুলের (৮০) স্ত্রী।
১০ ফেব্রুয়ারি বিকেলে ছেলে মোসলেম আলী এবং বৌমার (মাহফুজা খাতুন) ঝগড়া মেটাতে গিয়ে মা রাইমা খাতুন (৬২) মাথা ঘুরে পড়ে যান। অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর বাড়িতে ফিরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। প্রতিবেশিরা এ মৃত্যুকে ছেলে এবং বৌমার নির্যাতনের শিকার হিসেবে দাবি করছেন। নিহতের স্বামী এবং পুলিশ বলছেন, বার্ধক্য জনিত কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
এলাকাবাসী জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া গ্রামে মো. আব্দুলের ছেলে মোসলেম আলী এবং ছেলের বউয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের ঝগড়া মেটাতে গিয়ে মোসলেম আলীর মা রাইমা খাতুন (৬২) মাথা ঘুরে পড়ে যান। দ্রুত রাইমা খাতুন কে যশোর নোভা মেডিকেল ক্লিনিক এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার পর বাড়ি নিয়ে আসেন। গতকাল সকালে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে রাইমা খাতুন (৬২) মারা যান।
নিহতের স্বামী মো. আব্দুল (৮০) জানান, আমার স্ত্রীর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি বয়োবৃদ্ধা এবং অসুস্থতাজনিত কারণেই মারা গিয়েছেন। ইউপি সদস্য এবং মহেশপাড়া গ্রামের আলাউদ্দিন জানান, বয়সজনিত কারণেই তিনি মারা গিয়েছেন। গতকাল দুপুরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বয়স জনিত অসুস্থতার কারণে রাইমা খাতুন মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.