Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৮, ২০২৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শ্রেষ্ঠ বাঘারপাড়ার ইউএনও -জহুরপুরের চেয়ারম্যান

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফেব্রুয়ারি মাসেউল্লেখযোগ্য অবদান রেখে আবারোযশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেনে আরা তান্নি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। এছাড়া, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু জেলায় প্রথমবারের মতো দ্বিতীয় এবং উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা শেষেতাদের দুজনের নাম ঘোষণা এবং সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগীয় পরিচালক মো. হুসাইন শওকত।
অনুভূতি প্রকাশ করে জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এই প্রাপ্তি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। জহুরপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) হোসেনে আরা তান্নি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয়। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সফলতা অর্জন হয়েছে। সকলের সহযোগিতায় ভবিষ্যতে আমরা দেশসেরা হতে পারব।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.