Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৪, ২০২৬

জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে

সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তি জমি দখল, প্রাণনাশের হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি অভিযোগ করেন, যুবলীগ নেতা হিসেবে পরিচিত হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা প্রায় অর্ধযুগ ধরে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে সেখানে বসবাস করে আসছিলেন। তিনি দাবি করেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন প্রশাসনিক ব্যবস্থা এড়িয়ে গেছেন।

তিনি জানান, জমি দখলের ঘটনায় প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন। পরে সংশ্লিষ্ট জমি হাউজিং এস্টেটের আওতাভুক্ত হওয়ায় হাউজিং কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে গত ১০ মে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়।

তবে অভিযানের পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা তাকে ও তার সন্তানদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মুক্তি। তার ভাষ্য, “আমার বড় সন্তানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১০৬২।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জমি দখল করে থাকার সময় একাধিকবার তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হাদিউজ্জামান চিমা ও তার ছোট ভাই সেলিমের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী জড়িত ছিল বলে দাবি করেন তিনি। এ কারণে তার স্বামী দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে বাধ্য হন এবং পরবর্তীতে সন্ত্রাসীদের হাতে নিহত হন বলেও অভিযোগ করেন নাজমুন নাহার মুক্তি। সে সময়ও থানায় জিডি করা হয়েছিল, যার নম্বর ৭৭৬।

তিনি বলেন, অভিযুক্ত পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। বর্তমানে তাদের কেউ কেউ পলাতক বলেও দাবি করেন তিনি। মুক্তির অভিযোগ, হাউজিং কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করলেও অভিযুক্তরা এখনও সেখানে অবস্থান নিয়ে তার পরিবারকে জমিতে প্রবেশে বাধা দিচ্ছে। পাশাপাশি জাল দলিল তৈরি করে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.