শীতার্ত অসহায় মানুষকে উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষেকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশন। ইতিমধ্যে কর্ম এলাকার ১১টি জেলার অসহায় ও দুস্থদের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
যশোর জেলায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থা কার্যনির্বাহী কমিটির সদস্য মবিনুল ইসলাম মবিন ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষকে পাঁচশতটি শীতবস্ত্র প্রদান করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
- নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
- মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
- যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
- ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
- কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
- পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
- দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
