Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৪

জাবিতে ধর্ষণের প্রতিবাদ : যশোর মহিলাদলের মানববন্ধন পুলিশি বাঁধায় পণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ (বুধবার) যশোর আইনজীবী সমিতির ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ৩ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে জেলা মহিলা দল। এ উপলক্ষে জেলা, নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কস্থ আইনজীবী সমিতির সামনে জড়ো হন। এ সময় পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের কাছে থাকা ব্যানার নিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে।জাবিতে ধর্ষণের প্রতিবাদ : যশোর মহিলাদলের মানববন্ধন পুলিশি বাঁধায় পণ্ড
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুর নাহার পান্না বলেন, আজকের এই স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। এই সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীরা নিরাপদ নেই। তার উদাহরণ হলো জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এক নারী ধর্ষণ হওয়া। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিও পুলিশ করতে দিচ্ছে না। বিএনপিকে দমনের জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করা হচ্ছে।
তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়া নারীদের উপর লাথি মারা, ওড়না টেনে ধরাসহ শ্লীলতাহানি করার ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ কুমারকে অপসারণের দাবি জানান।
এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মহিলা দলের অভিযোগ সত্য নয়। তারা কোন অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিলো। সেই কারণে তাদের দ্রুত জায়গা ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.