Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যুবকের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন কাটাপোল গ্রামের কাঠ ও কলা ব্যবসায়ী মোহাম্মদ আলী মণ্ডল (৩৮)। এ সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা খোয়া গেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী কাটাপোল উত্তরপাড়ার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। তিনি পেশায় কাঠ ও কলা ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত মঙ্গলবার তিনি যশোর সাতমাইল বাজারে কলা বিক্রি করতে যান। ব্যবসার ৪০ হাজার টাকা নিয়ে রাতে একটি যাত্রীবাহী বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন।

বাসটি কোটচাঁদপুর এলাকায় পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে গেছেন বুঝতে পেরে যাত্রী ও বাসের সুপারভাইজার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দেন। বাসটি হাসাদাহ পৌঁছালে অচেতন অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের লোকজন প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুজ্জামান সন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি দুঃখজনক।

অজ্ঞান পার্টি জীবননগর মৃত্যু
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.