Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় জীবনযুদ্ধে হেরে গেলেন পুড়ে যাওয়া কল্যাণী মণ্ডল

banglarbhoreBy banglarbhoreApril 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা:
চুলা ধরানোর সময় সিলিণ্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হওয়া কল্যাণী মণ্ডল তিন দিন পর মঙ্গলবার ভোরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সদরের ধুলিহর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বুধবার সকাল ৯টায় কল্যাণী মণ্ডলের লাশ তার পুরাতন সাতক্ষীরার বাড়িতে আনা হলে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জয়মাহপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন।
খুলনা ৫০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ মণ্ডল জানান, গত ৩১ মার্চ সকালে তার শ্বাশুড়ি নিজ বাড়িতে চুলা ধরাতে যেয়ে সিলিণ্ডারের মুখ থেকে নিঃসৃত গ্যাসে আগুন লেগে দগ্ধ হন। এ সময় তার আত্মীয় কাকলি সরদার ও গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও স্বামী গুণীন্দ্রনাথ মণ্ডলও দগ্ধ হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী মণ্ডল ও দেবলা দেবনাথকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তিনটার দিকে কল্যাণী মণ্ডল মারা যান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026

    স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.