Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে জামায়াতের বিজয় মিছিল সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরে জিরো পয়েন্ট মোড়ে জামায়াতে ইসলামী সমাবেশ করে।

সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিজয়ের এক বছর পূর্তির উৎসবে বৃহৎ দলটির নেতাকর্মীদের এ সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ন রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান। আর নির্বাচনের আগে বিচার-সংস্কার দাবি জানান জামায়াত নেতারা।

শহরের জিরো পয়েন্ট মোড়ে গণসমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্ত্রীয় সুরা সদস্য ও কুষ্টিয়া যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। এ সময় তিনি বলেন, ‘যারা জুলাই-আগস্টের চেতনা ধারণ করতে চায় না তাদের মধ্যে ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যায়। সরকার এখনো জুলাই যোদ্ধাদের জন্য তেমন কিছু করেনি, যা পীড়াদায়ক। জামায়াত আহত-নিহতদের দায়িত্ব নিয়েছে।

মোবারক হুসাইন বলেন, জামায়াত একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এটি কেবল বক্তব্য-মিছিল দিয়ে হবে না। কাজের মাধ্যমে করতে হবে।’

গণসমাবেশে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর-৫ (মণিরামপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৩ (সদর) আসনের মনোনিত প্রার্থী আব্দুল কাদের, যশোর-৬ (কেশবপুর) আসনের মনোনিত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, শহর আমির অধ্যাপক শামছুজ্জামান, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

গণসমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। জামায়াত নেতাদের দাবি, মিছিলে আনুমানিক ২০ হাজার মানুষ অংশ নেয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.