Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেইউজে নির্বাচন আকরাম-ফরহাদ পুনঃনির্বাচিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৯, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
জেইউজে নির্বাচন আকরাম-ফরহাদ পুনঃনির্বাচিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনরায় বিজয়ী হয়েছেন। এর আগের কমিটিতে তারা একই পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম আইউব পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, সেখানে তার প্রতিদ্বন্দ্বি মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি বিএম আসাদ (৪২ ভোট) তার প্রতিদ্বন্দ্বি কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর (৩৬ ভোট) তার প্রতিদ্বন্দ্বি গালিব হাসান পিন্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক কাজী রফিকুল ইসলাম (৩৮ ভোট) তার প্রতিদ্বন্দ্বি শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি (৩৪ ভোট) তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন (৩৩ ভোট) তার প্রতিদ্বন্দ্বি মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া (৪৪ ভোট) তার প্রতিদ্বন্দ্বি এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আকরাম-ফরহাদ জেইউজে নির্বাচন পুনঃনির্বাচিত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.