Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : মহাসড়কে থ্রি হুইলার ও ওভারলোডিং বন্ধে ব্যবস্থা নেয়া হবে

banglarbhoreBy banglarbhoreApril 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মহাসড়কে ইজিবাইক থ্রি হুইলার নাসিমন করিমন আলমসাধুর মতো পরিবহন চলাচল বন্ধে নেয়া হবে বিশেষ ব্যবস্থা। সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ এসব যানবাহন চলাচল বন্ধে সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে যশোরের সড়কে ওভারলোডিং বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনে অতিরিক্তি লোড বহনের কারণে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে ভবদহ অঞ্চলে ভৈরব সেতু ওভারলোডিংয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জনস্বার্থে ওভারলোডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে রাস্তার ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখা, যাত্রী উঠা নামা করানো ও মেরামত বন্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ সব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।

সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক হারুন অর রশিদ, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যনন্দ কুন্ডু, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, বিআরটিএর সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.