কেশবপুর (পৌর) প্রতিনিধি
যশোর জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে রেহেনা ফিরোজের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র কেনেন তার ভাইপো সাংবাদিক কামরুজ্জামান রাজু।
জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদপ্রার্থী রেহেনা ফিরোজ এ প্রতিনিধিকে জানান, আমি প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ সকল শ্রেণির পেশার মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে মতবিনিময় করে চলেছি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আগামী ৯ মার্চ যশোর জেলা পরিষদের ৮নং কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী উপনির্বাচনে সদস্য পদে বিজয়ী হবো।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
