Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৬, ২০২৪

ঝিকরগাছায় ‘ক্রস’ কলা চাষে লাভবান ওসমান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা প্রতিনিধি
তুলনামূলক কম খরচ ও পরিশ্রম কম হওয়ায় যশোরের ঝিকরগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে কলা চাষ। কলা চাষ সফলতার হাসি ফুটেছে উপজেলার অনেক চাষির মুখে। ফলে দিন দিন বাড়ছে কলা বাগানের সংখ্যা। অন্য চাষ ছেড়ে কলা চাষে আসছেন অনেক চাষি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে কলা চাষ হয়েছে।
উপজেলার বোধখানা মাঠে কৃষকরা ধান-পাট চাষ কমিয়ে কলা চাষ করছেন। অনেকেই চাষযোগ্য জমির পাশাপাশি পতিত জমিতেও কলা বাগান করছেন। আবার অনেকে বাড়ির পাশের পতিত জমিতেও কলার বাগান করেন।
বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার ওসমান গণী ধান চাষের পরিবর্তে কলার বাগান করেন। এক বিঘা জমিতে দুই বছরে খরচ বাদে অন্তত তিন লাখ টাকা লাভের আশা তার। ওসমান গণী বলেন, এক বিঘা জমিতে চাঁপা সবরি জাতের ‘ক্রস’ কলার বাগান করেছি। গত এপ্রিল মাসের মাঝামাঝি দিকে কলার বোগ (চারা) রোপণ করি। আট মাস পরে গাছে ফল আসে। এযাবৎ সব মিলিয়ে খরচ হয়েছে ১৬ হাজার টাকা। খেতে ২৯০টি গাছে কলার কাঁদি পড়েছে। সপ্তাহ দুএক পরে কলা কাটা যাবে। এ অবস্থায় পাইকারদের কাছে আগাম ক্ষেতের কলা ৯৪ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। কলা কাটার পর বোগ বিক্রি করা যাবে আরও ২৫ হাজার টাকায়। কলার এ বাগান দুই বছর রাখা যাবে। এ সময়ের মধ্যে তিনবার ফল ধরবে।
ওসমান গণী আরও বলেন, ক্ষেতে ক্রস জাতের চারা লাগানোর কারণে গাছ বেশি বড়ো হয়নি তাই, ঝড়ে গাছ ভাঙার ভয় নেই। বাঁশ দিয়ে প্যালা দেয়া লাগেনি। এতে বাড়তি খরচ পড়েনি। আবার কলার কাঁদি অনেক বড়ো বড়ো হয়েছে। কলা চাষে খরচ কম হওয়ায় লাভের সম্ভাবনা অনেক বেশি।
উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, দিন দিন কলা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় চাষিরা কলা চাষ করছেন। এটি পতিত জমিতেও ভালো হয়। লাভজনক ফসল হিসেবে যে কেউ স্বল্প খরচে ও অল্পশ্রমে সহজে কলা চাষ করতে পারেন। বোধখানা ও বারবাকপুর গ্রামের ব্লকে বসতবাড়ি সংলগ্ন পতিত জায়গায় ৮০০ বাড়িতে কলার বাগান করেছি।
আইয়ুব হোসেন আরও বলেন, কলার চারা পোতার পর ফল আসার আগে অন্তত তিনবার গাছ কাটলে সেটা ক্রস হয়ে যাবে। গাছ বেশি বড় হবে না। তাই গাছ ভাঙার সম্ভাবনা নেই। ফলনও অনেক বেশি হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.