ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) বেলা ৩ টার দিকে শিশুটি শার্শা উপজেলার কায়বা বাগুড়ি কলেজ রোড সংলগ্ন এলাকার একপি পুকুরের পানিতে ডুবে মারা যায়।
শিশুটি ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছোট মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিকভাবে জানা যায়, শিশুটির মা পরের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে গৃহকর্তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফতেমাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন বাদ মাগরিব শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে জানাজা শেষে শিশুটিকে শংকরপুর কুলবাড়ীয়া কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম:
- শামস-উল-হুদা একাডেমিতে গ্রাসরুট উৎসবে শিশুদের উচ্ছ্বাস
- যশোরে ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
- যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
- যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
- শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা : একজন আটক
- যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
- কামারশালার টুংটাং শব্দ জানান দিচ্ছে আসছে কোরবানি (ভিডিও সহ)
- বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
