বিবি ডেস্ক
‘আমাদের অতি সামান্য ত্যাগ কিংবা এক বিকেলের নাস্তা খরচ বাঁচিয়ে দিতে পারে একটি জীবন ও একটি পরিবার’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার সমাজসেবক ব্রিটিশ সিটিজেন হাবিবুর রহমান হাবিবের সার্বিক সহযোগিতায় রবিউল হোসেন ফাউন্ডেশনের আয়োজনে গদখালীর শরীফপুরে ও যশোর রেল গেট সংলগ্ন এলাকায় আর্ত মানবতার সেবায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীত বস্ত্র বিতরণ সম্পর্কে হাবিবুর রহমান হাবিব বলেন, আমার পিতার নামে তৈরি করা রবিউল হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আগেও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রকার সহায্য সহযোগিতা করেছি। বর্তমানে যশোর এলাকায় শৈতপ্রবাহ বিরাজ করছে। এ কারণে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে এবং আগামীতেও চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম সাবান, শাহিদুল ইসলাম রতন, মহিদুল ইসলাম সাবু, আম্বিয়া, নাসিমা, ফিরোজা, রেহানা, জোৎস্না প্রমুখ।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন