Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে চোর ও মলম পার্টির উপদ্রব 
  • ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি
  • যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক
  • কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : স্বজনদের আহাজারির মধ্যেই দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ
  • লোহাগড়ায় কৃষকদলের পরিচিতি ও আলোচনা সভা
  • স্বাক্ষর জালিয়াতি : যশোরে ৬ ব্যক্তির কারাদণ্ড
  • আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজগঞ্জে শাপলা তুলতে গিয়ে ডুবে ভাই-বোনের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছা মহিলা কলেজে এম এ বিভাগ খোলার আশ্বাস উপ উপাচার্যের

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সারপ্রাইজ ভিজিটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ঝিকরগাছা মহিলা কলেজে আগামী সেশনে মাস্টার্স বিভাগে ভর্তি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার সকালে ঝিকরগাছা মহিলা কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ-বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পরীক্ষা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কারণে ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইলিয়াস উদ্দীনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপ উপাচার্যের কাছে ঝিকরগাছা মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে মাস্টার্স বিভাগ খোলার দাবি রাখেন। তার আবেদনের প্রতি সম্মান দেখিয়ে উপ উপাচার্য ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন মাস্টার্স বিভাগ খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মাহমুদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ, উপ-পরিচালক আব্দুল হান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সোলায়মান হোসেন।

এম এ বিভাগ মহিলা কলেজে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে চোর ও মলম পার্টির উপদ্রব 

August 23, 2026

ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি

August 22, 2026

যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.