Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৯, ২০২৫

ঝিনাইদহে আহত মেছো বাঘ উদ্ধারের পর অবমুক্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঝিনাইদহে আহত মেছো বাঘ উদ্ধারের পর অবমুক্ত
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলা থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কুঠিদুর্গাপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। খবর পেয়ে প্রাণীটিকে অবমুক্ত করেছে বন বিভাগ।

কুঠিদুর্গাপুর গ্রামের বাসিন্দা সাব্দার হোসেন জানান, তার বাড়িতে সোমবার সকালে মুরগি ধরার চেষ্টা করছিল মেছো বাঘটি।

মুরগির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন হাঁস-মুরগির খোপে ঢুকে পড়েছে প্রাণীটি। এ সময় ভয়ে দূর থেকে ইট ছুড়ে মারলে মাথায় লেগে আহত হয় মেছো বাঘটি।

স্থানীয় পরিবেশকর্মী জহির রায়হান বলেন, ‘সোমবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে আমি কুঠিদুর্গাপুর গিয়েছিলাম। ওই সময় বন বিভাগের দুজন কর্মী এসেছিলেন।

তবে এর আগেই গ্রামের কৌতুহলী লোকজন বাঘটিকে মেরে আহত করে। আমরা উদ্ধার করে পরে জঙ্গলে অবমুক্ত করেছি।’

উদ্ধার করা মেছো বিড়ালটি সামান্য আহত অবস্থায় ছিল জানিয়ে ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রাণীটি টিকে থাকতে পারবে বলে মনে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সেটিকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর পার্শ্ববর্তী মধুহাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে আরও একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.