Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭৯ কারাবন্দি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
ঝিনাইদহে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭৯ কারাবন্দি
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের ভোটার ২১ হাজার ৮৪ জন। এর মধ্যে ৭৯ জন কারাবন্দিও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিবন্ধিত পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে ঝিনাইদহ জেলা কারাগারে বন্দি ভোটার রয়েছেন ৭৯ জন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ভোটার ১৪ হাজার ৫৩১ জন।

এ ছাড়া বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ছয় হাজার ৫৫৩ জন। তবে বিভিন্ন দেশে ঝিনাইদহের অন্তত ৮৫ হাজার প্রবাসী থাকলেও নিবন্ধিত হয়েছেন মাত্র সাড়ে ছয় হাজার ভোটার।

জানা যায়, ঝিনাইদহ-১ আসনে চার হাজার ৬০ জন, ঝিনাইদহ-২ আসনে সাত হাজার ১৩৮ জন, ঝিনাইদহ-৩ আসনে পাঁচ হাজার ৪০৬ এবং ঝিনাইদহ-৪ আসনে চার হাজার ৪৩৮ জন ভোটারকে আসনভিত্তিক ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ভোটাররা ভোট দিতে পারবেন।

সদর উপজেলার কেষ্টপুর গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, ‘চাকরির জন্য এর আগে ভোটের দিন এলাকায় থাকা সম্ভব হতো না। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এতে আমার মতো অনেকেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।’

জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘কর্মস্থল, প্রবাস ও কারাগারে থাকার কারণে যারা এতদিন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারতেন না, তাদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি। এর মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেন পারবেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।’

অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ‘পোস্টাল ব্যালট ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর ফলে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.