বিবি প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু নিজ অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। আজ (শনিবার) বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টিবি ক্লিনিক মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমি আপনাদের ভাই। মেয়র থাকাকালীন সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আমার জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
প্রবীণ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মনি চাকলাদার, জেলা যুবলীগের সহ-সভাপতি তহিদুর রহমান তহিদ, রেজাউল ইসলাম, যুবলীগ নেতা মীর মোস্তফা নকীর রিপন, জেলা যুবলীগের সহ-অর্থ বিষয়ক সম্পাদ কামাল খান পর্বত, যুবলীগ নেতা অরিছুল ইসলাম মাসুদ, হাদিউজ্জামান চিমা, আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
