Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের কারো ৬ উইকেট

banglarbhoreBy banglarbhoreMay 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলর খেলা

সেই ২০১২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারটি করেছিলেন স্পিনার ইলিয়াস সানি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এর মধ্যে সাকিব আল হাসান দুবার ৫টি করে উইকেট নিয়েছিলেন। মোসাদ্দেক হোসেন এবং মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১বার করে ৫ উইকেট।

কিন্তু টি-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো বোলার ৫টির বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছিলো টাইগাররা। শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।

এই ম্যাচে এসেই জ্বলে উঠলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি শুধু সেরা বোলিংই করলেন না, টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম ৬ উইকেট শিকারি বোলারে পরিণত হলেন। ৪ ওভারে ১০ রান দিয়ে তিনি নিলেন ৬ উইকেট। একটি মেডেনও ছিল তাতে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। গত বছর মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে এ কৃতিত্ব দেখান তিনি। এরপর প্রায় এক বছর বিরতি দিয়ে কোনো বোলারের ৫ উইকেট এলো বাংলাদেশের। তবে, এবার সেটা এলো আরও শ্রেষ্ঠত্ব নিয়ে। ১০ রানে ৬ উইকেট দিয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে সেরা বোলিং ফিগার এক মালয়েশিয়ান বোলারের। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বে চীনের বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট নেন সিয়াজরুল ইদরুস। ৬ উইকেট রয়েছে প্রায় ১৯জন বোলারের। সেখানে যুক্ত হলেন মোস্তাফিজুর রহমান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন

    September 11, 2026

    কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা

    September 10, 2026

    যশোরে প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.