Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তার না পেয়ে হাসপাতালে ভাংচুর রোগীর স্বজনদের

banglarbhoreBy banglarbhoreJuly 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ডাক্তার ডেকে না পেয়ে হাসপাতালে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে রোগীর স্বজনরা। বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের ঘোপ বউ বাজার এলাকার বাসিন্দা ফাতেমাকে (২৭) বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের ২৮ নং বেডে ভর্তি করেন তার স্বজনরা। ভর্তির পরে একই দিন সন্ধ্যার দিকে ফাতেমার বমি বন্ধ না হলে তার স্বামী আরিফ বিষয়টি ওয়ার্ডের সেবিকাকে জানান।

রোগীর ব্যবস্থাপত্রের ফাইল নিয়ে দায়িত্বরত চিকিৎসকের সাথে পরামর্শ করার কথা বলেন সেবিকারা। পরে রোগীর স্বজনরা চিকিৎসকের কাছ থেকে ফিরে এসে ওয়ার্ডে সেবিকাদের সাথে তর্কে জড়ান। রোগী গুরুতর অসুস্থ হওয়া স্বত্বেও চিকিৎসক কেন আসেনি এমন কথা বলে তারা সেবিকা এবং ইন্টার্ন চিকিৎসকদের বসার কক্ষ ভাংচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী রোগীর স্বজনরা জানান, দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকের রুমে গেলে দেখা যায় বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সাথে তারা গল্পে ব্যস্ত। তারা চেয়ার ছেড়ে রোগীর কাছে আসতে চান না। ব্যবস্থাপত্র লিখে দিয়ে তারা দায়িত্ব সারেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত মুঠোফোনে ‘বাংলার ভোর’কে বলেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাংচুর চালিয়ে হাসপাতাল থেকে পালিয়েছে রোগী ও তার স্বজনরা। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.