Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৮, ২০২৫

ডুমুরিয়ায় রেবেকা হত্যা : আসামি প্রদ্যুৎ আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
ডুমুরিয়ায় রেবেকা হত্যা : আসামি প্রদ্যুৎ আটক
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় রেবেকা বেগম হত্যাকাণ্ডের এক মাস পরে আসামী প্রদ্যুৎ মন্ডল (৫৩) পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (২৭ জুন) রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।


জানা গেছে, উপজেলার গুটুদিয়া কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন পাশের বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন বাদী হয়ে ২৩ জুন ডুমুরিয়া থানায় মামলা করেন যার নং-১৬। ওই মামলার পুলিশি তদন্তে উঠে আসে ঘের ব্যবসায়ী প্রদ্যুৎ মন্ডলের নাম। এরপরেই শুরু হয় গ্রেফতার অভিযান। দীর্ঘ ১ মাস ৫ দিন পরে গ্রেফতার হন আসামি প্রদ্যুৎ মন্ডল। ডুমুরিয়া থানা পুলিশ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে খুলনার গল্লামারি এলাকা হতে তাকে আটক করে।


বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, নিহত রেবেকা বেগম ছিলেন একজন অসহায় মহিলা। বিভিন্ন ক্ষেতে খামার ও মাছের ঘেরে কামলার কাজ করে জীবন চালাতেন। জুন মাসের ২২ তারিখে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। যা নিয়ে থানায় মামলা রুজু হয় এবং ওই মামলার আসামি প্রদ্যুৎ মন্ডলকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গেছে।

আটক আসামি ডুমুরিয়ায় প্রদ্যুৎ রেবেকা হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.