Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৭, ২০২৬

ডুমুরিয়া ভূমি অফিস : ‘বড়বাবু’ যখন বড় ঠিকাদার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
ডুমুরিয়া ভূমি অফিস : ‘বড়বাবু’ যখন বড় ঠিকাদার
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী নাছিমুল হক গাজী সরকারি কর্মচারী হয়েও দীর্ঘদিন যাবত ঠিকাদারি কাজে নিয়োজিত থাকার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ে পুনঃনির্মাণাধীন একটি সড়কের কাজে তাকে নিয়োজিত দেখা যায়।

জানা যায়, সরকারি চাকরির মূল নীতি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনভাবেই ঠিকাদারী করার সুযোগ নেই। সেই নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভূমি অফিসের প্রধান সহকারী (বড় বাবু নাছিবুল হক গাজী দীর্ঘদিন ঠিকাদারী পেশায় নিয়োজিত থেকে ব্যাবসা করছেন। গত কয়েকদিন যাবত তাকে শরাফপুর এলাকার একটি সড়কে কার্পেটিংয়ের সংস্কার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিন কিলোমিটার ডুমুরিয়া আলিয়া মাদ্রাসা পর্যন্ত সড়টি “জিওবি মেইনটেনেন্স প্রকল্প”র আওতায় ১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দে রাস্তাটি সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মেসার্স শাহিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করার কথা থাকলেও সানজিদা আক্তার নামের এক নারী ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন।

স্থানীয় কুদ্দুস, গৌতম, সোহেলসহ অনেকেই জানান, ভূমি অফিসের বড় বাবু এখন বড় ঠিকাদার! তিনি বর্তমানে সর্বক্ষণ এই কাজ দেখাশোনা করছেন। তাতে হয়তো এ কাজের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন।

ঠিকাদার সানজিদা আক্তার জানান, কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে আমি কিনে নিয়েছি। এ কাজে সহযোগিতার জন্য আমার খালাতো ভাই নাছিমুল হক দেখাশোনা করছেন। তবে ভূমি অফিসের প্রধান সহকারী নাছিমুল হক জানান, তিনি এ কাজের অংশিদার রয়েছেন।

এ বিষয়ে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম জানান, এ কাজের সাইটে প্রায়ই নাছিমুল হক গাজীর সঙ্গে দেখা হয়। তবে এ কাজের মূল ঠিকাদার সাহিদা এন্টারপ্রাইজ। যার প্রোপ্রাইটর সাহিদা। তবে কাজটি সানজিদা আক্তার নামের একজন নারী ঠিকাদার করছেন। এ বিষয় নিয়ে কথা বললে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন বিষয়টি আমার জানা নেই জেনে পরবর্তীতে ব্যাবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, সরকারি কর্মচারী আচরণবিধির ১৭ নম্বর ধারায় বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া ঠিকাদারী বা কোন ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। এই বিধিনিষেধ শুধুমাত্র চাকরিজীবীর জন্য নয়, তার স্ত্রী, সন্তানসহ নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.