Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে : আবু বকর বিশ্বাস

banglarbhoreBy banglarbhoreJanuary 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বুধবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মেইন বাসস্টাণ্ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেকজাউল হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা অমেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান করিম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন আজাদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আজিম, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিরন খান, কুশনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাব্দালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির খান, বলুহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর ছাত্রনেতা শামীম ওসমান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব নিশু।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.