Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় আ.লীগ নেতা ও সংখ্যালঘু ও সাংবাদিকের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-লুটপাট

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ এবং সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ শোনার পর তালা উপজেলায় জনগণ আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পাটকেলঘাটা তালা সদর ও খলিষখালী এলাকায় ঢুকে পড়ে। মিছিলের এই সুযোগকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলাসহ সংখ্যালঘু সম্প্রাদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ লুট করে নিয়ে যায়।

সোমবার সন্ধ্যার পর থেকে তালা, পাটকেলঘাটা ও খলিষখালীতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ খলিষখালী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের বাড়িতে ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে।

এছাড়া পাটকেলঘাটা এলাকায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বাজিৎ সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, রুপায়ন হাজরা, কৃষকলীগ নেতা আব্দুর রহমান, খলিষখালী যুবলীগ নেতা, আব্দুল আল আমিন রনি, সংখ্যালঘু ব্যাবসায়ী স্বজল দে, সংবাদিক কিশোর কুমার, সাংবাদিক মফিজুল ইসলামসহ অনেকে বাড়িতে লুটপাট ও হামলা চালায়। এছাড়াও দুর্বৃত্তরা পাটকেলঘাটা বাজারের স্বর্ণপটিসহ ও সংখ্যালঘুদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী রুপায়ন হাজরা দেলোয়ার হোসেনসহ অনেকে জানান, সোমবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা বাজারে তাদের দোকানে ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা বাজারের সংখ্যালঘু ব্যবসায়ীদের স্বর্ণপটির কয়েকটি প্রতিষ্ঠানে লুটপাট চালায়।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সন্ধ্যায় তার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে থাকা ভাড়াটিয়াদের ৬/৮ মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, সন্ধ্যায় দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা করে, এ সময় তারা বাড়ির মালামাল লুট সহ বৃদ্ধা মাকে মারপিট ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পাটকেলঘাটা বাজারের ব্যাবসায়ী আব্দুর রব পলাশ জানান, তার দোকানে ২৫ লাখ টাকার টিসিবি পণ্য ছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে দোকান লুট করে চলে যায়।

খলিষখালী ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, পাটকেলঘাটা বাজারে বাড়িসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ি ভাংচুর মালামাল লুটসহ বাড়ির চারটি গরু নিয়ে চলে যায়।

খলিষখালী ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুলাহ আল আমিন রনি জানান, মঙ্গলবার সকালে কিছু দুর্বৃত্তরা বাজারে তার এজেন্ট ব্যাকিং কার্যালয়ে ভাংচুর চালায়। এ সময় তারা কম্পিউটার, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে। এছাড়া সোমবার রাতে ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধুর মুরাল, সংবাদিক কিশোর কুমার, মফিজুল ইসলামের বাড়িতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিয়ে তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তাদের(ওসি) সাথে কথা বললে, এব্যাপারে তারা কোন মন্তব্য করতে রাজি হন নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.