Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর কামরুল ইসলাম। সংলাপে বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজয় বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা . মফিজ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান, আবুল কালাম, অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, জামায়াত নেতা মুজিবর রহমান, মোস্তাফিজুর রহমান রিন্টু, শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, সাবিনা ইয়াসমিন, গাজী জাহিদুর রহমান, এনজিও প্রতিনিধি সফিকুল ইসলাম, শাহনেওয়াজ কবির শাওন, জাহিদ আমিন শাশ^ত, সাংবাদিক এমএ ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, সেকেন্দার আবুজাফর বাবু, এসএম নাহিদ হোসেন, জনপ্রতিনিধি শিরিনা সুলতানা, ধর্মীয় নেতা প্রদ্যুৎ কুমার, ব্যবসায়ী নেতা আব্দুল মান্নান, মোঃ আব্দুল্লাহ সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইদ্রিস আলী, আব্দুল কাদের, যুবক সংগঠনের প্রতিনিধি ইমরান রাব্বী প্রমুখ।

সভায় ছাত্র, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের শতাধিক লোক উপস্থিত ছিলেন।

এ সময় তালা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর কামরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোনো অরাজকতা, লুটপাট, অগ্নিসংযোগ বিশৃঙ্খণা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.