শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়া ৪টি লাউভোল মাছ, ৩টি সোনাভোল ও ৫টি মেদ মাছ ২ লাখ ৯১ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এলাকার দোবেকি এলাকার খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
গতকাল সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী মাছগুলো কিনে নেন।
জেলেরা জানায়, মুজাহিদুল ইসলাম অয়ন কোম্পানির কাছ থেকে দাদন নিয়ে চলতি মাসে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুর রহমান। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।
মাছের ক্রেতা বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি মৎস্য আড়তের রোহান ফিস মালিক মুসা গাজী জানান, সুন্দরবনে যে কয় প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা হয়। এই মাছ খুব দামি, বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করে। আবার অপারেশনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয় বলে শুনেছি। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন