Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৬, ২০২৪

দীর্ঘ ১২ বছর পর চালু হচ্ছে সিংগাড়ী ১০ শয্যা হাসপাতাল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে দীর্ঘ প্রতীক্ষিত ‘সিংগাড়ী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল’ চালু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হাসপাতালে যোগদান করা ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এক যুগ পর হাসপাতালটি চালু হওয়ার কথা শুনে এনামুল হক বাবুল এমপিকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, ২০১২ সালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালের নির্মাণকাজ সম্পন্ন হয়। এরপর হাসপাতালের কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। যশোর-৪ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের প্রচেষ্টায় হাসপাতালটি তার পরিপূর্ণতা ফিরে পাচ্ছে। স্বাস্থ্য সেবা পেতে যাচ্ছে ভৈরব উত্তর জনপদের হাজার হাজার মানুষ।

স্থানীয় এলাকাবাসী জানান, ১২ বছর ধরে হাসপাতাল ভবনটি অবহেলিত। তৎকালিন এমপি রণজিৎ রায় কোনো প্রকার চেষ্টা করেননি যে এই হাসপাতাল চালু হোক। তবে বর্তমান এমপি এনামুল হক বাবুলের মহানুভবতা ও আন্তরিকতায় হাসপাতাল চালু হচ্ছে।

হাসপাতালে যোগদান করা চিকিৎসক ডা. সুদীপ্ত সেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের ভেতরে ও বাইরে অনেক কাজ রয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এমপি এনামুল হক বাবুলের সঙ্গে সাক্ষাত করেছি এবং প্রয়োজনীয় সনঞ্জামাদির বিষয়ে কথা বলেছি।

এ ব্যাপারে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, মানুষকে সেবা দেয়ার উদ্দেশ্যে হাসপাতালটি সচল করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিশুসহ সব বয়সি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। জনগণ সঙ্গে থাকলে এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.