Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৩, ২০২৬

দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি

৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনা
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ ৮ বছর পর যশোর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার রাতে অনুমোদিত ৭ সদস্যের আংশিক এই কমিটিতে আহবায়ক করা হয়েছে কামরুজ্জামান বাপ্পিকে এবং সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ইমরান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন বেনজির বিশ্বাস। যুগ্ম আহ্বায়ক হয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আংশিক এই কমিটিতে রাজপথে পরিক্ষীত ও ত্যাগী নেতাদেরই স্থান দেয়া হয়েছে। তাদের দাবি বিগত ১৭ বছর ধরে প্রতিকুল পরিস্থিতি ও নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে যারা সংগঠনকে সক্রিয় রেখেছেন তারাই আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

আহবায়ক কামরুজ্জামান বাপ্পি জানান, নতুন কমিটির সদস্যরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

অন্যদিকে সাবেক ছাত্রনেতারা মনে করছেন, যশোরে দীর্ঘদিন কোন সম্মেলন হয় না। ফলে অনেক যোগ্য নেতারা সঠিকভাবে মূল্যায়িত হতে পারেন না। নিয়মিত সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিন হলে সংগঠন আরো শক্তিশালী হবে।

এদিকে নবগঠিত কমিটির নেতারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সঙ্গে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার দুপুরে তার বাসভবনে এই সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.