Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্বলরা আর অত্যাচারিত হবে না : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আগামীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হবে। জনগণ যাতে সঠিকভাবে তাদের নিজস্ব মতামত পেশ করতে পারে সেই পরিবেশ করতে হবে যাতে দুর্বলরা আর কখনও অত্যাচারিত হবে না।

শুক্রবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাস্থ জামায়াত অফিসে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামাতের আমির শাহ আলম প্রমুখ।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিহির মাস্টার, পুলক পাল, গোবিন্দ সাধু, পলাশ ঘোষ। এ সময় তারা মতামত তুলে ধরে বলেন, আমরা কোন দলের রাজনৈতিক নেতাকর্মী নয়। অধিকাংশ এখানে ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা আমদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি সে ব্যবস্থা চাই।

নিরাপত্তা বিষয় সম্পর্কে প্রধান অতিথি বলেন, নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের, আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে সাধ্যমতো কাজ করে যাবো। সবাইকে নিয়ে আমরা থাকতে চাই এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কোন অপশক্তি আমাদেরকে থামাতে পারবেনা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.