Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১, ২০২৪

‘দেশকে সন্ত্রাস-মাদকমুক্ত করতে বই পড়তে হবে’

যশোরে ছয় দিনব্যাপি বইমেলা উদ্বোধন
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে ছয় দিনব্যাপি বইমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার মেলার উদ্বোধন ঘোষণা করেন।

প্রথমা প্রকাশন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, ‘বইয়ের চেয়ে ভালো বন্ধু আর নেই। যুব সমাজকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সন্ত্রাস-মাদক মুক্ত করতে বই পড়তে হবে’।

মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন, বেগম রোকেয়া পদক জয়ী জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক ও সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান, যশোর ইনস্টিটিউট লাইব্রেরি সম্পাদক নিয়াজ মোহাম্মদ, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক হামিদা হিমু।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ১১ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

‘দেশকে সন্ত্রাস-মাদকমুক্ত করতে বই পড়তে হবে’

ছুটির দিনসহ মেলা চলবে আগামী ৬ অক্টোবর রোববার পর্যন্ত। অনলাইনের এই সময়ে মানুষকে বইমুখি কারার জন্য এবং নতুন পাঠক তৈরির জন্য প্রথমা প্রকাশনের এই আয়োজন।

মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৭০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে এক টাকা ৫০ থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাচ্ছে।

প্রসঙ্গত প্রতিবছর যশোরে প্রথমা প্রকাশনীর পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ছয় দিনের মেলায় বিভিন্ন গুণী লেখকদের বিভিন্ন বইয়ের পসরা সাজানো হয়েছে। মেলায় গিয়ে এসব কেনার সুযোগ আছে।

মাদকমুক্ত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.