Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্মান্তরিত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে বিয়ের অভিযোগে আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ধর্মান্তরিত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে এক নারীকে বিয়ের অভিযোগে উজ্জল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধ যশোর আদালতে মামলা হয়েছে।

সোমবার যশোর সদরের ফরিদপুর গ্রামের জোসনা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি উজ্জল কুমার নড়াইল লোহাগাড়া কলেজ রোডের শিবদাস বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী কামরুল হাসান ফারুক।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি ও বাদী যশোর শহরের মেডিল্যাব হাসপাতালে চাকরির সুবাদে পরিচয়। একসময় আসামি উজ্জল প্রেমের প্রস্তাব দেয় জোসনা খাতুনকে। উজ্জল হিন্দু হওয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে জোসনা। সুচতুর উজ্জল ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দেয়।

বিষয়টি জোসনা খাতুন তার পরিবারকে অবহিত করলে উজ্জল হোসেনের সাথে বিয়ের বিষয়টি মেনে নেয়। উজ্জল কুমার নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ ও পূর্বের স্ত্রীকে বিচ্ছেদের ঘোষণা দেন। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর পারিবারিকভাবে উজ্জল হোসেন নামে জোসনা খাতুনকে বিয়ে করে।

দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান হয়। সম্প্রতি উজ্জল হোসেনের আচার আচরণ অস্বাভাকি মনে হয় জোসনার কাছে। পরে জোসনা খাতুন খোজ নিয়ে জানতে পারে উজ্জল বিদেশে যাবে বলে পাসপোর্টের জন্য আবেদন করেছে।

আবেদনে উজ্জল হোসেন তার পূর্বের নাম উজ্জল কুমার বিশ্বাস লিখে পিতা ও পূর্বের স্ত্রীর নাম ব্যবহার করেছে।

জোনসা খাতুন এর কারণ জানতে চাইলে উজ্জল কোন কিছু না বলে চলে যায়। গত ১৩ ফেব্রুয়ারি উজ্জল হোসেন তাকে তালাক দিয়েছে বলে একটি ডাকে একটি নোটিশ পায় জোসনা। প্রকৃত পক্ষে উজ্জল কুমার প্রতারণার আশ্রয় নিয়ে এ অপরাধ করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.