Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয় : অমিত

নীলগঞ্জ মহাশ্মশানে মহানামযজ্ঞ উদ্বোধন
banglarbhoreBy banglarbhoreJuly 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের প্রতি সংহতি প্রকাশ করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও বিশ্বাস থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নীলগঞ্জ মহাশ্মশানে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান এই নামযজ্ঞ। সকল ধর্মে মানুষের উপকারের কথা বলা হয়েছে। অথচ আমরা ধর্মের নামে মানুষের মাঝে বিভেদ তৈরি করি, মানুষকে বিচার করি।

তিনি দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন হিসেবে তিনি যে অধিকার নিয়ে বসবাস করেন, সনাতন ধর্মের প্রত্যেক মানুষেরও সেই অধিকার রয়েছে। “আমরা বাংলাদেশি” এই রাজনৈতিক ধারণাকে ধারণ করে রাজনীতি করি। একটি বিশেষ রাজনৈতিক দল মানুষকে তাদের সম্পদ বানিয়েছিল এবং বিগত দিনে মানুষের উপর অত্যাচার চালিয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে আমরা কেউ কারোর প্রতিপক্ষ বা শত্রু নই। গত ১৬ বছরে মানুষের স্বাধীনতার কথা বলতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা কারাবরণ করেছেন।

তিনি আরও বলেন, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। জাতীয়তাবাদী দল আপনাদের সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায়। আমরা আপনাদের সংকটে পাশে ছিলাম। আগামীতে নতুন করে যশোর গড়তে আপনাদের সাহায্য, সমর্থন, সহযোগিতা চাই। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি এবং দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্রের বিষয়ে তিনি সবাইকে সচেতন থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

নীলগঞ্জ মহাশ্মশান কমিটির আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পণ্ডিত রায়ন চক্রবর্তী, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সদস্য সচিব সনৎ কুমার সাহা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নীলগঞ্জ মহাশ্মাশন কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, নির্মল কুমার বিট প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.