Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৩, ২০২৪

নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি মাশরাফীর

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
এমপি বারবার না হয়ে একবার হয়েই বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ নিলেন হুইপ মাশরাফী। গতকাল ২ ফেব্রুয়ারি রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন জয়পুরের দলীয় কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নেব। জনগণ আমার কথা রেখেছেন, সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে আমাকে সংসদের হুইপ মনোনীত করেছেন। এ জন্য এবারে আমার চ্যালেঞ্জ হলো এলাকার উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করা ও জনগণের পাশে থাকা।
তিনি আরও বলেন, লোহাগড়া পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা খুবই প্রয়োজন। বর্জ্য নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং শহরের রাস্তাঘাট, হাটবাজার, নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সকল কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এ জন্য ধাপেধাপে উল্লিখিত কাজগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং এসব উন্নয়নমূলক কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনা শেষে নিজেকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আমি যখন এলাকার সাধারণ জনগণের সঙ্গে কথা বলব তখন নেতাকর্মীরা পাশে না থেকে যেন তারা জনগণের সাথে কথা বলার জন্য সহযোগিতা করেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করার অঙ্গীকার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.