নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার খেয়াঘাট এলাকার চিত্রা নদীর তীর থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে অজ্ঞাত বৃদ্ধা ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
